ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

পরকীয়ায় শীর্ষে কাঞ্চিপুরম, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৮:৩১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৮:৩১:২৬ অপরাহ্ন
পরকীয়ায় শীর্ষে কাঞ্চিপুরম, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য পরকীয়ায় শীর্ষে কাঞ্চিপুরম, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এক অনলাইন ডেটিং সার্ভিসের করা সাম্প্রতিক সমীক্ষায় ভারতের পরকীয়ামূলক সম্পর্কের এক চমকপ্রদ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের জুন মাসে 'অ্যাসলে ম্যাডিসন' দ্বারা পরিচালিত এই সমীক্ষা অনুযায়ী, সঙ্গীকে প্রতারণার ক্ষেত্রে দেশের মেট্রো শহরগুলিকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে তামিলনাড়ুর কাঞ্চিপুরম।

রেশম শাড়ির জন্য বিখ্যাত এই শহর এখন বিবাহ-বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে 'ফার্স্ট বয়' হিসেবে পরিচিতি লাভ করেছে। গত বছরের সমীক্ষায় ১৭ নম্বরে থাকা কাঞ্চিপুরমের এই আকস্মিক উত্থান অনেককেই অবাক করেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তালিকার প্রথম ২০টি শহরের মধ্যে দিল্লির একাধিক অঞ্চলের নাম রয়েছে, যার মধ্যে সেন্ট্রাল দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়াও দক্ষিণ দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিও এই তালিকায় স্থান পেয়েছে। দিল্লির পার্শ্ববর্তী শহর নয়ডা (গৌতম বুদ্ধ নগর), গুরুগ্রাম এবং গাজিয়াবাদও পরকীয়ার এই তালিকায় উপরের দিকেই রয়েছে।

কলকাতার নাম এই সমীক্ষায় ১৩ নম্বরে উঠে এসেছে। এছাড়াও পুনে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, লখনউ এবং হায়দরাবাদের মতো শহরগুলিও এই তালিকায় জায়গা করে নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারতের অন্যতম বড় মেট্রো শহর মুম্বাই এই তালিকার প্রথম ২০-এর মধ্যে নেই, যা অনেককে বিস্মিত করেছে।

'অ্যাসলে ম্যাডিসন'-এর সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা গিয়েছে, তা হলো ভারতের ছোট শহরগুলিতে বিবাহ-বহির্ভূত সম্পর্কের চাহিদা ক্রমশ বাড়ছে। সমীক্ষা অনুযায়ী, টায়ার-২ শহরগুলিতে বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে এই ধরনের ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা থেকে বোঝা যায় যে, শুধুমাত্র বড় শহরগুলিতেই নয়, ছোট শহরগুলিতেও মানুষের মানসিকতা এবং সম্পর্কের ধরণে পরিবর্তন আসছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি