ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে! সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ২

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৩:২৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৩:২৬:৪০ অপরাহ্ন
গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ২ ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক (৩৮) ও ব্যবসায়ী ওসমান গণি (৫০) নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। 

মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় রিজভি ও আকাশ নামে আরও ২ জন আহত হন।

নিহত রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কমলনগর উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। অপর নিহত ওসমান একই উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী। 

রফিকের মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গভীর শোক প্রকাশ করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন সদর হাসপাতালে গিয়ে রফিকের স্বজনদের সঙ্গে কথা বলেন।

আহতরা হলেন- রিজভি চরফলকন গ্রামের ওমর ফারুকের ছেলে ও আকাশ নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে বাসযোগে এসে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় নামেন। সেখান থেকে তিনি অটোরিকশায় অন্য যাত্রীদের সঙ্গে কমলনগর উপজেলার হাজিরহাট রওনা দেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত অবস্থায় রফিকসহ ৩ জনকে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল নিলে রফিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর নিহত ওসমানও ঢাকা থেকে এসেছেন। তিনি একই অটোরিকশার যাত্রী ছিলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি নিহত হন।

ওসমানের মৃত্যুর বিষয়টি তার মামাতো ভাই মোস্তাফিজুর রহমান টিপু নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওসমান ঢাকায় হার্নিয়া অফারেশন করেছে। দুর্ঘটনায় তিনি মারা গেছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন বলেন, রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা। তিনি বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হাসপাতালের গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় রফিক নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। হাসপাতাল আনার আগেই তিনি মারা গেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে ২ জন নিহত হয়েছেন। এরমধ্যে একজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের