ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি হাট শাওলী গ্রামের সাবেক ইউপি সদস্য কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ জুনেই মা হওয়ার কথা ছিল মিতুর; গর্ভের সন্তানসহ মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ থানায় অভিযোগ দায়ের গাবতলীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধন নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেপ্তার গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী হজের শিক্ষা ধরে রাখার ৬ উপায় রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১ রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ!

ফেনীর স্বেচ্ছাসেবক নেতাকে পাওয়া গেল হাত-পা বাঁধা অবস্থায়

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৭:০৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৭:০৩:২৫ অপরাহ্ন
ফেনীর স্বেচ্ছাসেবক নেতাকে পাওয়া গেল হাত-পা বাঁধা অবস্থায় ফেনীর স্বেচ্ছাসেবক নেতাকে পাওয়া গেল হাত-পা বাঁধা অবস্থায়
তিন দিন নিখোঁজ থাকার পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষারকে (২৭) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তুষার জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিক নির্যাতন করে। এ সময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন তাকে কোনো খাবার দেওয়া হয়নি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার