ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:৫৮:১৩ অপরাহ্ন
ঝিনাইদহে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের ঝিনাইদহে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী সাইটবাড়ীয়া বলাকান্দর সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের শিক্ষক আসাদুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভিকটিম ও স্কুল শিক্ষার্থী।

অভিযুক্ত স্কুলশিক্ষক আসাদুল ইসলাম উপজেলার বলাকান্দর এলাকার বাসিন্দা ও বিদ্যালয়টির ইংরেজি বিষয়ের শিক্ষক।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভায় দবিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইসমাত আরা পারভীন।

এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় শুরু হয়েছে সমালোচনা। এর আগেও তিনি বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন; কিন্তু প্রভাব খাটিয়ে মীমাংসা করে নিয়েছিলেন। অনেক অভিভাবক তাদের সন্তানকে এ বিদ্যালয়ে আর না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সঙ্গে এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাসিরুদ্দিন টিটো নামে বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, তার মেয়েও এই স্কুলে লেখাপড়া করে। বিদ্যালয়ের শিক্ষক যদি ছাত্রীর সঙ্গে এমন কাজ করে তাহলে তার মেয়েও নিরাপদ না। এজন্য মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তি করাব। তিনি এমন শিক্ষকের শাস্তির দাবি জানান।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাত আরা পারভীন বলেন, ওই শিক্ষার্থীর একটি লিখিত অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ম্যানেজিং কমিটির সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মুসা করিম বলেন, শিক্ষকের দ্বারা এমন কাজ যদি হয়ে থাকে সেটি সত্যিই লজ্জাজনক এবং ঘৃণিত। তদন্ত প্রতিবেদন পেলে ঘটনার সত্যতা যাচাই করে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত