ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিয়ামতপুরে পানি আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:১৩:০৩ অপরাহ্ন
নিয়ামতপুরে পানি আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা নিয়ামতপুরে পানি আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা
নওগাঁর নিয়ামতপুরে পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে  ‘বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮ অবহিতকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। 

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ারপো'র পরিচালক (পরিকল্পনা) নূর আলম, ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা বিএমডিএ কর্মকর্তা হারুন আর রশীদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের চিত্র তুলে ধরা হয়। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়, যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিয়ামতপুর উপজেলার পানি সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি