ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজের নামেই মেয়ের নাম রাখবেন কিয়ারা!

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:১০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:১০:১২ অপরাহ্ন
নিজের নামেই মেয়ের নাম রাখবেন কিয়ারা! কিয়ারা আডভানি। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি সদ্য বাবা-মা হয়েছেন। গত ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে তাঁদের কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। যদিও তাঁরা এখনও মেয়ের নাম বা ছবি প্রকাশ করেননি, তবে কিয়ারা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তাঁর মেয়ের নাম ‘কিয়ারা’ রাখতে চান।

একটি পুরনো সাক্ষাৎকারে কিয়ারা জানান, তাঁর আসল নাম আলিয়া আডভানি। কিন্তু আলিয়া ভাটের সঙ্গে নামের বিভ্রান্তি এড়াতে তিনি নিজের নাম পরিবর্তন করেন। তিনি প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের ছবি ‘আনজানা আনজানি’-তে কিয়ারা নামটি শুনেছিলেন এবং তখনই নামটি তাঁর খুব ভাল লেগে যায়। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, কী সুন্দর নাম! আমার যদি মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব। কিন্তু তার আগে আমার নিজের জন্যই একটি নামের দরকার ছিল, তাই আমি এই নামটি ব্যবহার করা শুরু করি।”

কিয়ারা বলেন, “২০১৪ সালে যখন আমি বলিউডে পা রাখি, তখন থেকেই আমার নাম কিয়ারা। আমি দর্শককে আলিয়া ভাটের সঙ্গে বিভ্রান্ত করতে চাইনি, কারণ তিনি তখন একজন সুপারস্টার ছিলেন। নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাটা আমার কাছে সঠিক মনে হয়েছিল।”

মা হওয়ার অনেক আগে থেকেই কিয়ারা তাঁর ভবিষ্যৎ সন্তান নিয়ে কথা বলেছেন। ২০১৯ সালে ‘গুড নিউজ’ ছবির প্রচারের সময় তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি করিনা কাপুরের কোন গুণটি তাঁর মেয়ের মধ্যে দেখতে চান। এর জবাবে কিয়ারা বলেছিলেন, “তাঁর আত্মবিশ্বাস, তাঁর অভিব্যক্তি, তাঁর ব্যক্তিত্ব, সবকিছুই।”

সিদ্ধার্থ এবং কিয়ারার প্রেমকাহিনি শুরু হয় অনেকটা চুপিসারেই। ২০১৮ সালে একটি ফিল্ম পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়েছিল। এরপর ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় তাঁরা একে অপরের আরও কাছাকাছি আসেন। পর্দায় তাঁদের দারুণ রসায়ন তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি করে, কিন্তু তাঁরা দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার