ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

স্ত্রীর শরীরী গড়ন হবে নোরা ফতেহির মতো! স্বামীর দাবিতে হইচই

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:০৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:০৪:৩৬ অপরাহ্ন
স্ত্রীর শরীরী গড়ন হবে নোরা ফতেহির মতো! স্বামীর দাবিতে হইচই ছবি: সংগৃহীত
স্ত্রীর শরীরের গঠন হতে হবে নোরা ফতেহির মতো! সেই জন্য স্ত্রীকে দিনে তিন ঘণ্টা জিমে শরীরচর্চা করতে বাধ্য করেন উত্তরপ্রদেশের এক স্কুলশিক্ষক। এমনকি জিমে না গেলে সারা দিন স্ত্রীকে খাবার খেতে দিতেন না বলেও শোনা গিয়েছে। শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন স্ত্রী। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে হইচই শুরু হয়েছে। অতিরিক্ত শরীরচর্চার ফলে দেহে একাধিক সমস্যা হতে পারে।

সুস্থ থাকতে শরীরচর্চা করা ভাল। কিন্তু ফিটনেস এক্সপার্টরা জানিয়েছেন, অতিরিক্ত শরীরচর্চার ফলে অজান্তে দেহে নানা সমস্যার সৃষ্টি হতে পারে—

১) অতিরিক্ত শরীরচর্চার ফলে দেহের পেশি বিশ্রাম পায় না। তার ফলে পেশি ছিঁড়ে য়েতে পারে। তা ছাড়াও এই অভ্যাসের ফলে চোট-আঘাতের সম্ভাবনাও বৃদ্ধি পায়।

২) অতিরিক্ত শরীরচর্চার ফলে দেহে ক্রমাগত ক্লান্তি বাড়তে থাকে। তার ফলে সারা দিন শরীরে প্রয়োজনীয় এনার্জির অভাব দেখা দেয়। ফলে দৈনিক রুটিনে ব্যাঘাত ঘটতে পারে।

৩) অতিরিক্ত শরীরচর্চার ফলে অনিদ্রার সমস্যা তৈরি হতে পারে। প্রয়োজনীয় বিশ্রাম না পেলে দেহের ‘স্লিপ-ওয়েক’ চক্র ঠিক থাকে না। ফলে রাতে ঘুম আসে না। একই সঙ্গে দেহের হরমোন এবং টেস্টোস্টেরনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

৪) শরীরচর্চা যদি নিয়ম মেনে না করা হয়, তা হলে তা পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলে। ভুল বা দুর্বল ভঙ্গিতে ব্যায়ামের ফলে চোট-আঘাতের সম্ভাবনাও বৃদ্ধি পায়।

৫) অতিরিক্ত শরীরচর্চার ফলে দেহ ক্লান্তিভাব কাটিয়ে উঠতে পারে না। তার ফলে ব্যক্তির মনে অনুপ্রেরণার অভাব দেখা দেয়। সেখান থেকে তিনি অবসাদগ্রস্ত হতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক