ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

‘তোমায় ভালবাসি’ বলে যিশুর প্রতি ভালবাসা উজাড় করলেন শুভশ্রী

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:০১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:০১:৪৮ অপরাহ্ন
‘তোমায় ভালবাসি’ বলে যিশুর প্রতি ভালবাসা উজাড় করলেন শুভশ্রী ছবি: সংগৃহীত
হাতে হাত রেখে শুটিং সেট থেকে বেরোচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে দেখা যাচ্ছে তাঁদের। বড়পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখা না গেলেও, রিয়্যালিটি শো-এর মঞ্চে বহু বার একসঙ্গে দেখা গিয়েছে। এত বছর একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নায়ক-নায়িকা। সময়ের সঙ্গে স্বাভাবিক ভাবে সখ্য গড়ে উঠেছে তাঁদের মধ্যে। সেই ছবি ধরা পড়ল ফ্রেমে। যিশুকে মিষ্টি চুমু ছুড়ে দিলেন শুভশ্রী।

গত এক মাসে সমাজমাধ্যমের পাতায় শুভশ্রীর অনেক ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ইদানীং কলকাতায় যাতায়াত বেড়েছে যিশুরও। কর্মসূত্রে, মাঝে একটানা বহু দিন শহরের বাইরে ছিলেন যিশু। এখন টলিপাড়ার অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। কয়েক দিন আগে তাঁর দিদি রাই সেনগুপ্ত একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে ঘরের ছেলের অবতারে ধরা দিয়েছিলেন নায়ক। এ দিনও হাসিখুশি মেজাজে দেখা গেল দুই তারকাকে। তাঁদের দেখেই তাক করল ক্যামেরা।

তা দেখে হাসতে হাসতে নায়ক ‘শর্ত’ দিলেন, ক্যামেরায় যেন শুধু শুভশ্রীকেই ধরা হয়। একের পর এক ছবি মুক্তি পেয়েছে তাঁর। কিছু দিন আগে ‘গৃহপ্রবেশ’। আর সাত দিনও হয়নি মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। পরিণত অভিনেত্রীকে পর্দায় দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। যিশু মনে করেন, এই বছরটা শুধু শুভশ্রীর। তাই ওর (শুভশ্রী) ছবিই বেশি তোলা উচিত। সহকর্মীর তরফে এই প্রশংসা শুনে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না নায়িকা। যিশুকে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু। বললেন, “তোমায় ভালবাসি যিশুদা।” তা হলে আগামী দিনে কি এই জুটিকে বড়পর্দায় দেখা যাবে?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা