ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‘আমার মনখারাপ’, ছেঁড়া জামা নিয়ে বিতর্কের পর কী বললেন উর্বশী রৌতেলা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৩:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৩:১৭:২১ অপরাহ্ন
‘আমার মনখারাপ’, ছেঁড়া জামা নিয়ে বিতর্কের পর কী বললেন উর্বশী রৌতেলা ছবি: সংগৃহীত
আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী উর্বশী রৌতেলা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর সাজপোশাক নিয়ে বিপুল সমালোচনাও হয়েছে। তাঁর দুই সাজই পছন্দ হয়নি অনুরাগীদের। সমাজমাধ্যমের পাতায় উর্বশীর সাজ নিয়ে হয়েছে বিস্তর কাটাছেঁড়া। তবে লাল গালিচায় হাঁটার পরেও মন ভাল নেই অভিনেত্রীর। মায়ের জন্য মনখারাপ তাঁর। এত দিন তিনি যেখানেই গিয়েছেন, সর্বত্র সঙ্গী ছিলেন মা। কিন্তু এই বছর আর তাঁকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন অভিনেত্রী। কিছু দিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন উর্বশী।

তিনি বলেন, “মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে তিনি। কিন্তু এই কঠিন সময় মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়।” উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। ফলে এই যাত্রা মোটেই মসৃণ ছিল না। তাঁর এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মা-কে সঙ্গে না নিয়ে আসতে পারার জন্য অনুতপ্ত উর্বশী। প্রসঙ্গত, এই উৎসবে দু’দিন যে পোশাক পরেছিলেন অভিনেত্রী, তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

প্রথম দিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন। হাতেও ধরেছিলেন তোতাপাখি। দেখে চক্ষু চড়কগাছ সকলের। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যস, দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ ছবিতে ‘দাবিড়ি দিবিড়ি’ নেচে তিনি বিতর্কের শিরোনামে। চর্চা যেন আর পিছু ছাড়ছেই না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন উর্বশী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক