ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

সাতক্ষীরায় আনসার ভিডিপি সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৩:৪৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৩:৪৭:৩০ অপরাহ্ন
সাতক্ষীরায় আনসার ভিডিপি সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ সাতক্ষীরায় আনসার ভিডিপি সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ
কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে আনসার ভিডিপি'র জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মোঃ আশরাফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বাইসাইকেল বিতরণের পাশাপাশি সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ এফতেখারুল ইসলাম। এ সময় আনসার-ভিডিপি'র জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমান সংগঠনের মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের দক্ষতা উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়। এর ফলে মাঠ পর্যায়ের কার্যক্রমে তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় সদস্যরা আরও দ্রুত এবং কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং সামাজিক অপরাধ দমনে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে বাহিনীর এমন কার্যকরী পদক্ষেপ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। এই বাইসাইকেলগুলো বিতরণের ফলে তাদের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ হবে। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পযায়ের উর্ধ্বতন, কর্মকর্তা কর্মচারী, ব্যাটালিয়ান সদস্য, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ভাতা ভোগী সদস্য ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭