ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

চট্টগ্রামে জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৩:০৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৩:০৪:১১ অপরাহ্ন
চট্টগ্রামে জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার চট্টগ্রামে জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে প্রায় এক বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৭)।

বুধবার (২০ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নিহত জুবায়ের উদ্দিন বাবু (২৬) নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় একটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘটনার প্রেক্ষাপট
গত ২০ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যায় চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় একটি নবনির্মিত স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়েছিল। জুবায়ের খেলা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে খেলা শুরুর ঠিক আগে, আবির রহমান রুবেল ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনের মালিক পক্ষ, আয়োজক এবং সাধারণ দর্শকদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় জুবায়েরসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলা ও তদন্ত
এই হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন, ২১ সেপ্টেম্বর ২০২৪, জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। এই মামলার সূত্র ধরে র‍্যাব-৭ তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।

তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার অন্যতম প্রধান আসামি আবির রহমান রুবেল (২৮) কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রুবেল চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪, মামলার এজাহারভুক্ত আরেক আসামি মো. তারেককে বরিশাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃত আবির রহমান রুবেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ