ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রেমিকের ঘরে সন্তান নিয়ে প্রবাসীর স্ত্রী, বিয়ের দাবিতে অনশন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৫৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৫৮:৪০ অপরাহ্ন
প্রেমিকের ঘরে সন্তান নিয়ে প্রবাসীর স্ত্রী, বিয়ের দাবিতে অনশন প্রেমিকের ঘরে সন্তান নিয়ে প্রবাসীর স্ত্রী, বিয়ের দাবিতে অনশন
ছয় বছরের সন্তানকে নিয়ে প্রেমিকের ঘরে হাজির হয়েছেন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রী। নাজমা খাতুন (৩৫) নামে ওই নারীর আরও একটি সন্তান আছে বলে জানা গেছে। বিয়ের দাবিতে প্রবাসী স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের ঘরেই অনশনে বসে পড়েছেন তিনি।   

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঠানপাড়া গ্রামে।

নাজমা খাতুনের দাবি, তার স্বামী যখন বিদেশ যাচ্ছিলেন, তখন প্রতিবেশী রাব্বুল ইসলামের সহযোগিতা চেয়েছিলেন গৃহবধূ। সেই সহযোগিতা থেকেই নিয়মিত কথাবার্তা শুরু তাদের; পরবর্তীতে তা গড়ায় পরকীয়া প্রেমের সম্পর্কে। সম্পর্কের এক পর্যায়ে নাজমাকে বিয়ের প্রতিশ্রুতি দেন রাব্বুল ইসলাম। কিন্তু শেষমেশ যখন রাব্বুল ইসলামের স্ত্রী সামনে এসে আপত্তি তোলে, তখন নাজমার সঙ্গে তার ঝগড়াঝাঁটি হয়। এখন নাজমা সোজা এসে বসেছেন প্রেমিকের ঘরে। বিয়ের দাবিতে অনশনে বসে পড়েছেন তিনি। 

নাজমা বলছেন, রাব্বুল ইসলামের কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি চান তিনি! তা না হলে সন্তান নিয়ে আত্মহত্যা করবেন তিনি।

অন্যদিকে রাব্বুল ইসলামের স্ত্রী বলছেন, এই মহিলাই আগে থেকে বেয়াদব। সব সাজানো নাটক। আমার স্বামীকে ফাঁসাতে চাইছে। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি, তবুও সে ইচ্ছাকৃতভাবে পিছনে লেগেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার