ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি

পূস্পা ইস্টাইলে তেলবাহী ট্যাংকারে ভারতীয় জিরা ও ফেসওয়াশ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৫০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৫০:৫৩ অপরাহ্ন
পূস্পা ইস্টাইলে তেলবাহী ট্যাংকারে ভারতীয় জিরা ও ফেসওয়াশ পূস্পা ইস্টাইলে তেলবাহী ট্যাংকারে ভারতীয় জিরা ও ফেসওয়াশ
তামিল সিনেমা পূস্পা ইস্টাইলে তেলবাহী ট্যাংকারের ভেতরে অভিনব কৌশলে পাচারের সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সোয়া এক কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দের দাবি করেছে বিজিবি। 

বুধবার (২০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর থেকে এসব পণ্য জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ থেকে একটি তেলবাহী ট্যাংকারে ভারতীয় অবৈধ পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে, এমন খবর পেয়ে অভিযানে নামে হবিগঞ্জ বিজিবি-৫৫ ব্যাটালিয়ন। বিজিবির সদস্যরা মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। ট্যাংকারটি ঘটনাস্থলে পৌঁছামাত্রই আটক করে বিজিবি। 

এ সময় ট্যাংকারের ভেতরে তল্লাশি চালিয়ে জিরা, ফেসওয়াশ, ত্বক ফরসাকারী ক্রিমসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য সোয়া এক কোটি টাকার বেশি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

হবিগঞ্জ বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টম অফিসে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার