ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

সাভারে ‘ঘুষের টাকা’ নিয়ে পৌরসভা কার্যালয়ে দুই কর্মকর্তার মারামারি, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৩৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৩৬:৩৮ অপরাহ্ন
সাভারে ‘ঘুষের টাকা’ নিয়ে পৌরসভা কার্যালয়ে দুই কর্মকর্তার মারামারি, ভিডিও ভাইরাল সাভারে ‘ঘুষের টাকা’ নিয়ে পৌরসভা কার্যালয়ে দুই কর্মকর্তার মারামারি, ভিডিও ভাইরাল
ঢাকার সাভারে বাড়ির মালিকানা পরিবর্তনের জন্য দেওয়া ঘুষের টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে দুই কর্মকর্তার মধ‍্যে। এরই মধ্যে তাদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২০ আগসট) দুপুরে সাভার পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুন মাসে সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য এক বাসিন্দা আবেদন করেন। ওই আবেদনের জন্য গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দেন সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম। তারপর কাজটি পেন্ডিং রাখেন তিনি।

বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান ওই বিষয়টি নিয়ে নজরুলকে প্রশ্ন করলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

ঘটনার সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন। তিনি বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে একে অপরকে আঘাত করেন। মূলত, একটি ফাইল নিয়ে ঘটনাটি ঘটে। উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়ান তারা।

জানতে চাইলে নাজমুল হাসান বলেন, একটি ফাইলের কাজ না করেই পেন্ডিং রাখেন নজরুল। বাড়ির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছেন। বিষয়টি জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে আমাকে আঘাত করেন নজরুল। তখন হাতাহাতি হয়।

নজরুল ইসলাম বলনে, এখানে মারামারি হয়নি। আমাদের মধ‍্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক