ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত

মালাইকাকে‘বুড়ি’ বলে কটাক্ষ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:২৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:২৮:৪৬ অপরাহ্ন
মালাইকাকে‘বুড়ি’ বলে কটাক্ষ মালাইকাকে‘বুড়ি’ বলে কটাক্ষ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা নানা বিষয়েই আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো তার ফিটনেস নিয়ে। এবার বয়স নিয়েও কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন। ৫১ বছর বয়সি মালাইকা বলেন, অনেকেই আমাকে বলে— ‘বুড়ি’। কাউকে এসব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এসব শুনলে খারাপ লাগে ঠিকই, তবে তিনি পাত্তা দেন না। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায় বলে জানান অভিনেত্রী।

অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মালাইকা অরোরা। তবে অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। দীর্ঘ বিরতি শেষে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। কিছু দিন তার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। একসময়ে সেই সম্পর্কও ভেঙে যায়। এখন একা জীবনযাপন করছেন মালাইকা। তবে কান পেতে শোনা— দ্বিতীয়বারের মতো নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়স নিয়ে মন্তব্যে ভেতরে ভেতরে আহত করে বলেও জানান মালাইকা। কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন। আমার তাতে কোনো অসুবিধা নেই।

এই দুঃসময়ে পাশে পান ছেলে আরহান খানকে বলেও জানান অভিনেত্রী। তাই ছেলেকেই একমাত্র ভরসা মানেন তিনি। মাইলাকা বলেন, আমার ছেলে আমার অন্যতম ভরসা। ও আমায় সবসময় বোঝায়— ‘কে কী বলছে, তাতে কীইবা এসে যায়। তুমি কেন মন খারাপ করছ?’ ছেলের সান্ত্বনা নিজের অনুপ্রেরণা ও শক্তি জোগায় বলেই মনে করেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা