ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

পালটা হামলায় গাজা ও গোলানে বহু ইসরাইলি সেনা হতাহত

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:০৯:৪২ অপরাহ্ন
পালটা হামলায় গাজা ও গোলানে বহু ইসরাইলি সেনা হতাহত পালটা হামলায় গাজা ও গোলানে বহু ইসরাইলি সেনা হতাহত
গাজার খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমিতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ৭ সেনা আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে, গাজার খান ইউনিসে তাদের যোদ্ধারা পালটা হামলায় একাধিক ইসরাইলি সেনাকে হত্যা করেছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসসাম জানায়, তারা খান ইউনিসের কাছে অ্যান্টি-পারসোনেল শেল ব্যবহার করে কয়েকজন ইসরাইলি সেনাকে নির্মূল করেছে।

এছাড়াও প্রেস টিভি সূত্রে জানা গেছে, কাসসাম ব্রিগেডের স্নাইপার বাহিনী দক্ষিণ গাজায় এক অভিযানে ইসরাইলি সেনাবাহিনীর একটি মারকাভা ট্যাংকের চালককে হত্যা করেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেছে, তাদের বাহিনী আক্রমণটি প্রতিহত করেছে। ইসরাইলি সেনাদের তথ্যমতে, বুধবার সকালে অন্তত ১৮ জন সশস্ত্র (ফিলিস্তিনি) যোদ্ধা দক্ষিণ গাজার খান ইউনিসে একটি সেনা শিবিরে হামলা চালায়।

এ ঘটনায় তিনজন ইসরাইলি সেনা আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অন্যদিকে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ার জাবাল শেখ এলাকায় ইসরাইলি সেনাদের অভিযানের সময় এক বিস্ফোরণের ঘটনায় ৭ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, উত্তরের অধিকৃত ফিলিস্তিন এলাকায় একটি অপারেশনাল ঘটনা ঘটে। ইয়েমেনভিত্তিক আল-মাসিরাহ টিভি ওয়েবসাইট ইসরাইলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানায়, সিরীয় সেনাবাহিনীর ফেলে যাওয়া একটি পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে সাতজন ইসরাইলি সেনা আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সব আহত সেনাকে দ্রুত সাফেদের জিভ হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং ওই এলাকায় মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গোলান মালভূমি অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরাইল। যদিও সিরিয়া এখনো একে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার