ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রায়গঞ্জে মাদ্রাসায় ছাত্রীর লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৮:২৫ অপরাহ্ন
রায়গঞ্জে মাদ্রাসায় ছাত্রীর লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড রায়গঞ্জে মাদ্রাসায় ছাত্রীর লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোঁয়া মনি ওই গ্রামের সুমন শেখের মেয়ে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা ও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে ছোঁয়া নিখোঁজ ছিল। মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকালে পাশের এক আত্মীয়ের পরিত্যক্ত টয়লেটে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

নিহতের পরনে থাকা জামাও রক্তে ভেজা ছিল। তার মুখণ্ডল, মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ বলেন, “বিষয়টি খুবই মর্মান্তিক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আমরা চাই হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের প্রতি আমরা সহযোগিতার আহ্বান জানাই।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড