ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী সাহাজুল গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৩:২৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৩:২৭:৩৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী সাহাজুল গ্রেফতার সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী সাহাজুল গ্রেফতার
সিরাজগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ সাহাজুল বিশ্বাস (৪৮), নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‍্যাব-১২ ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত সোয়া ১২টায় সলঙ্গা থানার রামারচর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। 

গ্রেফতার মোঃ সাহাজুল বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর (পূর্ব মহিষকুন্ডি) গ্রামের মৃত এয়ার আলী বিশ্বাসের ছেলে।

বুধবার বিকালে র‍্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে ১৬৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ সাহাজুল বিশ্বাসকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে সাহাজুল বিশ্বাস স্বীকার করেছেন, সে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার