ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

তাড়াশে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী বুলবুল গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৩:০৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৩:০৩:৫৯ পূর্বাহ্ন
তাড়াশে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী বুলবুল গ্রেফতার তাড়াশে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী বুলবুল গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বুলবুল হোসেন (৬২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানির সদস্যরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সোয়া ৫টায় তাড়াশ থানাধীন কালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত বুলবুল হোসেন তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের মৃত শুকাল উদ্দিন সরকারের ছেলে

বুধবার বিকালে র‌্যাব ১২, সদর কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া গ্রামের ডাক্তার ইউসুফ প্রামানিকের পুকুর পাড়ের দক্ষিণে অবস্থিত মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পেছন মাদক বিক্রির জন্য জনৈক মাদক কারবারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী বুলবুল হোসেনকে ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মোঃ বুলবুল হোসেনের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২