ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে গণধর্ষণ, মাদক এবং হত্যা মামলার ৩জন পলাতক আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:৪৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:৪৫:০৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে গণধর্ষণ, মাদক এবং হত্যা মামলার ৩জন পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে গণধর্ষণ, মাদক এবং হত্যা মামলার ৩জন পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে গণধর্ষণ, মাদক এবং হত্যা মামলার তিনজন পলাতক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৭ ।

বুধবার বিকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭), চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (১৯ আগস্ট) তিনটি পৃথক অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ, মাদক এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। এই অভিযানগুলো চট্টগ্রাম জেলার ভুজপুর, ফেনী সদর এবং নেত্রকোনা সদর থানা এলাকায় পরিচালিত হয়।

গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ হৃদয় প্রকাশ তাবিজ (২৭)-কে নেত্রকোনা জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৪, ময়মনসিংহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। মোঃ হৃদয় সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকার সিএনজি হাশেমের ছেলে।

মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার: চট্টগ্রাম জেলার ভুজপুর থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ওবায়দুল হক (৩২)-কে ভুজপুর থানার কাজীরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ভুজপুর থানার হরিনারকুল এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার: ফেনী জেলার ছাগলনাইয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুরুল আফছারকে (৪০), ফেনী সদর মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাগলনাইয়া থানার দৌলতপুর এলাকার মৃত ইলিয়াস মেম্বারের ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি