ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:৫৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:৫৭:৪৯ অপরাহ্ন
সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে ফাইল ফটো
সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে। এর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ। আর শেষ পর্যায়ে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজও। এরমধ্যে দিয়ে স্থানীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর।

সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট। যার জন্য ৯ হাজার ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় ১০ হাজার ৭০০ ফুটে। যার ১ হাজার ৭০০ ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ে নির্মাণের কাজ।
 
সাগরের বুকে নির্মাণ হচ্ছে ২৫টি স্প্যানের ওপর ৬৫০ মিটারের স্টিল ব্রিজ। ২৩টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত-দিন কাজ করছে প্রায় ৫০০ শ্রমিক।
 
কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রজেক্টের কো-অর্ডিনেটর এম মোশাররফ হোসেন বলেন, এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে ড্রেনেজ স্ট্রাকচারসহ অন্যান্য সাপোর্টে স্ট্রাকচারের কাজ চলছে।
 
এ দিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিক্যাল পার্কিংসহ কারপার্ক নির্মাণ কাজ। আর দ্রুতগতিতে এগিয়ে চলছে রুফিং সিট বসানোসহ বাকি কাজগুলো।
 
সিআরএফজি-এনডিই ম্যানেজার ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, টাইলস বসানোর কিছু কাজ বাকি রয়েছে। এসব কাজ চলমান রয়েছে। রুফিং সিট বসানোসহ বাকি কাজগুলো খুব দ্রুতই শেষ করা হবে।
 
চেম্বার অব কমার্স বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, বিমানবন্দরটি চালু হলে সবজি, শুঁটকিসহ অন্যান্য পণ্যগুলো সরাসরি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো সহজ হবে।
 
উল্লেখ্য, ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেয়ার প্রকল্পের কাজ শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা