ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

বিএনপি স্বাধীন নির্বাচন পেলে নিরঙ্কুশভাবে বিজয়ী হবে: শরীফ উদ্দিন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১১:০৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১১:০৪:১১ অপরাহ্ন
বিএনপি স্বাধীন নির্বাচন পেলে নিরঙ্কুশভাবে বিজয়ী হবে: শরীফ উদ্দিন বিএনপি স্বাধীন নির্বাচন পেলে নিরঙ্কুশভাবে বিজয়ী হবে: শরীফ উদ্দিন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব(সাবেক)মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিন বলেছেন, জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হবে।

জানা গেছে,২০ আগস্ট বুধবার বিকেলে গোদাগাড়ী উপজেলা  ও পৌর  সেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব(সাবেক)মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিন।

এদিন আলোচনা সভায় গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না থাকলে সাধারণ মানুষই বিএনপিকে ক্ষমতায় আনবে। ইতোমধ্যে ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে ৬৪ দফা বৈঠক করেছে ঐক্যমত কমিশন। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে।

তিনি আরও বলেন, আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, বিএনপি সংসদে যাবে। বিএনপি সংসদে গেলে জুলাই সনদের জন্য কাজ করবে। দুই বছরের মধ্যে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। ৩৮টি রাজনৈতিক দল একদিকে হলেও, বিএনপি একাই বিপরীত দিকে থাকলেও বিএনপি পাল্লা ভারী থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকেই বেছে নেবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।

মুলতাসির আহম্মেদ ও নাসির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলার আহবায়ক  মাসুদুর রহমান লিটন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন-আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার ,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, ও গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনপ্রমুখ।এছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ