ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়ায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:০৩:৫৯ অপরাহ্ন
​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়ায়  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়ায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে  এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ বুধবার  আগস্ট ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকায় ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। 

তিনি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, অন্যথায় আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামের পক্ষে থাকবে। তারা জোট বেঁধে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য রাজশাহী জেলা মাওঃ আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, পুঠিয়া উপজেলা সেক্রেটারি এএইচএম মুনছুরুল হক ও জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিসুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী মির্জা, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার ও পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আমিনুল ইসলাম ডালিম। সমাবেশে উপস্থিত আরও ছিলেন শহীদ আলী রায়হান ভাই এর গর্বিত পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিন। ইউনিয়ন সেক্রেটারি বাবলু রহমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) তাহের হুদা রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে অত্র ইউনিয়নের ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু