ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৩৪:৩৬ অপরাহ্ন
সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি'-এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান-২৫ শুরু করেছে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালকের ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব-সমিতিতে একটি লিচুগাছের চারা রোপণের মাধ্যমে অভিযানের শুভ উদ্বোধন করেন।

এরপর তিনি আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সদস্য-সদস্যাদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ৪৫০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি এটি একটি উজ্জ্বল সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণ অভিযান-২০২৫ শুধু একটি পরিবেশগত কার্যক্রম নয়, বরং এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এ সময় সংগঠনের হবিগঞ্জ জেলা ও উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, মহিলা টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, ব্যাটালিয়ান আনসার, ভিডিপি সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি