ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৩৪:৩৬ অপরাহ্ন
সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি'-এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান-২৫ শুরু করেছে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালকের ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব-সমিতিতে একটি লিচুগাছের চারা রোপণের মাধ্যমে অভিযানের শুভ উদ্বোধন করেন।

এরপর তিনি আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সদস্য-সদস্যাদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ৪৫০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি এটি একটি উজ্জ্বল সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণ অভিযান-২০২৫ শুধু একটি পরিবেশগত কার্যক্রম নয়, বরং এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এ সময় সংগঠনের হবিগঞ্জ জেলা ও উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, মহিলা টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, ব্যাটালিয়ান আনসার, ভিডিপি সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান