ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

​কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত-৪

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:২৯:০৮ অপরাহ্ন
​কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত-৪ ​কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত-৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথক পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। এতে এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়েছে।  

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার চর চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় যুবদল নেতা মো.রুবেল (২৮), স্বেচ্ছাসেবকদল নেতা মো.বারেক (৩০) যুবদল কর্মি মো.সুমন (৩৪) ও খাইরি বেগম (৩৮)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকান্ড ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ডাকে বিএনপির একাংশের নেতাকর্মিরা। পরে একই স্থানে চরএলাহী ইউনিয়ন বিএনপির ই্উনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজ অনুসারীরা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে একই স্থানে মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেলনা দেখা দেয়। পরে বিক্ষুদ্ধ লোকজন কিছু সময় চরএলাহী বাজার টু চাপরাশিরহাট সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

বিএনপি নেতা ইসমাইল হোসেন তোতা অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিত ভাবে কিছু বিএনপি নেতার যোগসাজশে নির্মমভাবে চরএলাহী বাজারে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। মিথ্যা ধর্ষণ মামলায় আমার ছোট ভাই ইব্রাহীম তোতাকে ফাঁসানো হয়। এছাড়াও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। সকল মিথ্যাচারের প্রতিবাদে চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়।

চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বারের একাধিক অনুসারী অভিযোগ করে বলেন,  আজকে আমাদের কোন কর্মসূচি ছিল না। দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় গত রোববার সাহাব উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যার চেষ্টা করে ইব্রাহীম তোতা। এ ঘটনায় একটি মামলা করা হয়। আজ ওই মামলার আসামিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিয়ে দিকে গেলে ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের বলেন, ঘাট নিয়ে তোতা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত এখন তোতার ছেলেরা খাচ্ছে। দুইজন বিএনপি নেতা তাদের প্রশ্রয় দিচ্ছে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি।  পরে এ বিষয়ে জানাবো।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক