ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৬:২৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৬:২৪:৪৮ অপরাহ্ন
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এ সময় আদালত আসামি সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল লতাকে নির্যাতন করতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি তদন্তের একপর্যায়ে জানায়, লতা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া বলেন, দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি