ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

আরএমপি সদর দপ্তরে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৬:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৬:০৯:১১ অপরাহ্ন
আরএমপি সদর দপ্তরে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আরএমপি সদর দপ্তরে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর দপ্তরের কনফারেন্স রুমে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশ কমিশনার কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান জোরদার, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্ট মাসে গৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়। সভায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে প্রথম স্থান অর্জনকারী এসআই মোঃ ছাদেকুর রহমান ও এএসআই মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও, সভায় আরও ১০ জন পুলিশ অফিসারকে তাদের পারফরমেন্সের জন্য অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত কর্মকর্তারা হলেন: টিএসআই মোঃ আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্ত, এসআই মোঃ আব্দুল করিম, এসআই মোঃ শাহ্ আলম, এসআই মোঃ আব্দুল হাকিম সরকার, এসআই মোঃ মোস্তাক আহম্মেদ, এসআই মোঃ ফারুক আহমেদ, এসআই মোঃ সাহাবউদ্দীন-আল-ফারুক, এসআই জাকির হোসাইন এবং এসআই মোঃ মিজানুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির