ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নবীজির জন্মের সময় যেসব অলৌকিক ঘটনা ঘটে

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:২৩:২৪ অপরাহ্ন
নবীজির জন্মের সময় যেসব অলৌকিক ঘটনা ঘটে ছবি: সংগৃহীত
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হস্তীবাহিনীর ঘটনার ৫০ অথবা ৫৫ দিন পর মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। (সিরাতে ইবনে হিশাম: ১/১৫৮)

প্রসিদ্ধ সিরাতগ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’-এ এসেছে, নবীজি ৯ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। যে বছর হাতির ঘটনা ঘটে। (আর রাহিকুল মাখতুম: ১/৪৫)
 
ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, ‘নবীজির জন্মের সময় আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। তখন দেখলাম, আমিনার পুরো ঘর উজ্জ¦ল আলোতে ভরে গেছে এবং আকাশের তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়ছে। এমনকি আমি ধারণা করছিলাম যে, এ তারকা আমার উপর পড়বে।’ (সিরাতে মোস্তফা)

হজরত ইরবায ইবন সারিয়্যা রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় তাঁর মা এক নুর দেখেন, যাতে সিরিয়ার প্রাসাদসম‚হ আলোকিত হয়ে যায়। ইবনু হিব্বান এ রেওয়ায়াতটি সহিহ বলেছেন।

তারকারাজি জমিনে ছিটকে পড়ার দ্বারা এদিকে ইশারা করা হয়েছে, অচিরেই জমিন থেকে কুফর ও শিরকের অন্ধকার দুর হবে এবং হেদায়াতের নুরে পৃথিবী উজ্জ্বল আলোতে ভরপুর হয়ে যাবে।

নবীজির জন্মের সময় পারস্য সম্রাটের প্রাসাদে ভূকম্পন হয়। প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়ে আর পারস্যের হাজার বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি নিভে যায় এবং রাজকীয় অনুষ্ঠান প্রদর্শন বন্ধ করা হয়। অবশেষে উজিরগণ ও রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভার আয়োজন করা হয়। ওই দরবারেই এ সংবাদ পৌঁছে, অগ্নিকুণ্ডটি নিভে গেছে।
 
সম্রাটের পেরেশানি এতে বেড়ে যায়। এদিকে এক সভাসদ দাঁড়িয়ে বলল, গত রাতে আমি স্বপ্নে দেখেছি দুর্দান্ত উট আরবি ঘোড়ার দলকে হাকিয়ে নিয়ে দজলা নদী পার হয়ে সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছে। সম্রাট তাকে জিজ্ঞেস করলেন, ‘এ স্বপ্নের ব্যাখ্যা কী?’ সভাসদ বলল, ‘সম্ভবত আরবের দিক থেকে কোনো বিরাট ঘটনা প্রকাশ হতে যাচ্ছে।’ (আল ইসাবা: ১/৫১)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ