ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

গাজায় মৃত্যুমিছিল! ইজরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:৪৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:৪৪:৩৭ অপরাহ্ন
গাজায় মৃত্যুমিছিল! ইজরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা ছবি: সংগৃহীত
প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। ধারাবাহিক বোমাবর্ষণে প্রতি দিনই মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। তৈরি হয়েছে চরম খাদ্যসঙ্কটও। সেই আবহে এ বার গাজায় হামলা বন্ধের জন্য ইজরায়েলের উপর চাপ বাড়ল আন্তর্জাতিক স্তরেও।

গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর পর থেকে ইজরায়েলের পাশে নেই ‘বন্ধু’রাষ্ট্রগুলিও। সোমবারই নিজমুখে সে কথা স্বীকার করে নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি জানিয়েছেন, ইজরায়েলের বন্ধুরাষ্ট্রগুলি গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে তারা ইজরায়েলকে কোনও ভাবেই সমর্থন করতে পারবে না, এমনটাই জানিয়েছে ওই দেশগুলি। তার মাঝে সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডাও হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, ইজরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ না করে এবং মানবিক সাহায্য প্রবেশে বাধা দেয়, তা হলে ‘কড়া পদক্ষেপ’ করা হবে। তাই মনে করা হচ্ছে, শেষমেশ আন্তর্জাতিক চাপের মুখেই হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে রদবদল করতে হয়েছে ইজরায়েলকে।

রবিবার গাজায় সীমিত পরিমাণে খাদ্যসামগ্রী ও মানবিক সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছে ইজরায়েল। তবে গাজায় ত্রাণ পাঠাতে রাজি হলেও হামাসের বিরুদ্ধে ইজরায়েলের অভিযান থামেনি। বরং নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে গোটা গাজা ভূখণ্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে ইজরায়েল। হামাস যদি বন্দিচুক্তি মানতে রাজি না হয়, তবে হামলা আরও বাড়বে। এরই মাঝে সোমবার গাজায় পাঁচটি ত্রাণবোঝাই ট্রাক প্রবেশ করেছে, এমনটাই জানিয়েছে গাজায় ত্রাণ সরবরাহ অনুমোদনকারী ইজরায়েলি সংস্থা। যদিও রাষ্ট্রপুঞ্জের কর্তা টম ফ্লেচারের মতে, এই ত্রাণ সরবরাহ ‘সীমিত’ এবং ‘অত্যাবশক চাহিদার সমুদ্রে এক বিন্দুমাত্র’।

স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের হামলার পরেই অভিযান শুরু করেছিল তেল আভিভ। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের ১৫ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দু’পক্ষ। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজায় হামলা শুরু করে ইজরায়েলি সেনা। একই সঙ্গে গাজা ভূখণ্ডে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করা-সহ নানা নিষেধাজ্ঞা জারি হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়