ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:১৮:৪৭ অপরাহ্ন
সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট লুট করা পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

জানা যায়, মঙ্গলবার সকালে ৪৮ বিজিবির উৎমা বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার হয়।

বিজিবি জানায়, উৎমাছড়া একটি প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ পর্যটন এলাকা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এখান থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে আসছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর দেশের অন্যান্য অঞ্চলে পাচার করতে পারেনি।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট বলে ধারণা করছে বিজিবি। 

পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা