ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

৫০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা মীমাংসা, সমালোচনার পর গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০১:০৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০১:০৭:২২ অপরাহ্ন
৫০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা মীমাংসা, সমালোচনার পর গ্রেফতার ৩ প্রতিকী ছবি
বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং বিষয়টি ৫০ হাজার টাকায় মীমাংসার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন: একই এলাকার ক্যসাইওয়ং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা ও উহাইসিং মার্মা।

জানা গেছে, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যানপাড়ায় চলতি মাসে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যানপাড়ার রাংমেশে মার্মার ছেলে শৈহাইনু মার্মা।

বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লাওয়াইং, ক্যহ্লাওয়াং সাই, উহাইসিং ও ক্য সাই ওয়ং জানতে পারেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে ওই ছাত্রীকে একে একে সব বন্ধু ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হলে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পাড়াপ্রধান (কারবারি) থোয়াইসা মারমার বাসায় ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশি বিচার করা হয়। বিচারে ৫ ধর্ষককে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ধর্ষণের ঘটনায় সামাজিক বিচারে ৫০ হাজার টাকা জরিমানা করে আসামিদের ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, সামাজিক সালিশি বিচারে নেতৃত্ব দেন, পাইন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও পাইন্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মার্মা ও পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মার্মাগং। এতে সভাপতিত্ব করেন পাইন্দুপাড়া প্রধান কারবারি থোয়াইসা মারমা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি