ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কিডনির রোগের ঝুঁকি কমাতে ৩ পানীয়

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০১:০৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০১:০৪:১৩ অপরাহ্ন
কিডনির রোগের ঝুঁকি কমাতে ৩ পানীয় ফাইল ফটো
সারা শরীরে প্রতি দিন যাওয়া নানা দূষণকে ছেঁকে বার করে দেওয়ার কাজ করে কিডনি। তাতে ভাল থাকে শরীর। ভাল থাকে শরীর সুস্থ রাখার সমস্ত জৈবিক প্রক্রিয়া। কিন্তু কিডনি নিজে ভাল থাকে কী ভাবে? তার জন্য দরকার বিশেষ যত্ন। দরকার সুস্থ জীবনযাপন, পর্যাপ্ত জলপান, পর্যাপ্ত বিশ্রাম, পরিচ্ছন্ন খাওয়াদাওয়া। এর পাশাপাশি কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে কয়েকটি পানীয়ও।

১। থোড়ের রস: তারকা পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো কয়েকটি টোটকা দিয়েছেন কিডনি ভাল রাখার। রায়ান জানাচ্ছেন প্রতি দিন ভোরে খালি পেটে ১০০ মিলিলিটারের মতো থোড়ের রস খেলে তা যেমন কিডনি স্টোনের সম্ভাবনা কমাবে, তেমনই মূত্রনালি পরিচ্ছন্ন এবং দূষণমূক্ত রাখতেও সাহায্য করবে। তবে এই পানীয় খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে এক বার কথা বলে নেওয়া ভাল বলে জানাচ্ছেন রায়ান।

২। আদা-হলুদের চা: পুষ্টিবিদ সুমন শেঠি জানাচ্ছেন কিডনিকে দূষণমুক্ত করার জন্য সবচেয়ে ভাল পানীয় হল আদার রস এবং হলুদ মেশানো চা। প্রতি দিন সকালে খালি পেটে এই চা এক কাপ খেতে পারলে তা কিডনিকে প্রদাহজনিত সমস্যা থেকে বাঁচানোর পাশপাশি সমস্ত বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করতে সাহায্য করবে।

৩। লেবু-শসা-ধনেপাতার জল: পুষ্টিবিদ রমিতা কৌর জানাচ্ছেন, দু’ কাপ জলে আধ আঁটি ধনেপাতা কুচিয়ে ফুটিয়ে নিন। এবার ওই জলটি ঠান্ডা করুন। তাতে মেশান লেবুর রস এবং কুচোনো শসা। এই জলটি দিনে তিন-চার বার খেলে তা কিডনিকে ভাল রাখতে সাহায্য করবে।

তবে এ ছাড়া কিছু বিশেষ চা-ও কিডনিকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে বলে জানাচ্ছে গবেষণা। তার মধ্যে গ্রিন টি অন্যতম। এ ছাড়া সাধারণ চা পাতা দিয়ে তৈরি লাল চা-ও কিডনির জন্য ভাল। এর পাশাপাশি হাইড্রানজিয়া টি এবং সামবং কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানাচ্ছে ব্রিটেনের বায়োব্যাঙ্ক অ্যান্ড করোনারি আর্টারি রিস্ক ডেভেলপমেন্টের করা ২০২৩ সালের একটি গবেষণায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩