ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ডিজিটাল সময়ের নতুন আতঙ্ক ‘ল্যাপটপ স্পাইন’ শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫ ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফ্টের নারী পাইলটের গোপন নথিপত্র 'ব্যাটেল প্লান' তেহরানের হাতে সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস বাড়ির ছাদ থেকে টেনে বের করা হলো শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে আমেরিকা ইউরেনিয়াম চুরি করতে এসেছিল নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে! ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নগরীতে জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫০:৪৫ অপরাহ্ন
নগরীতে জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল গ্রেফতার নগরীতে জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল গ্রেফতার
রাজশাহীর মহানগরী হতে নগদ টাকার ভিতরে নকল জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ শহিদুল ইসলাম (৩৫)‘কে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন হাট বাকইল গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিএসসি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় একটি প্রতারক চক্রের কিছু অসাধু সদস্য নগদ টাকার বান্ডিলের ভাজে নকল জাল টাকা বিপণন করে জনসাধারণকে প্রতারিত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ৩টায় সেখানে অভিযান চালিয়ে নকল জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে জাল নোট-৫,০০০/-টাকা, মোটরসাইকেল-০১টি, ও নগদ-৯,০০০/-টাকা উদ্ধার জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার শহিদুল জালনোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত জাল টাকার নোট একটি চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রস্তুত ও বিপণন করে আসছিলো।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু