ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

বান্দরবানের বগালেক সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির আধার

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৩৯:৫৮ অপরাহ্ন
বান্দরবানের বগালেক সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির আধার বান্দরবানের বগালেক সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির আধার
বান্দরবানের বগালেক বা বগাকাইন লেক হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির একটি প্রাকৃতিক হ্রদ। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। কেওকারাডং পর্বতের গা ঘেঁষে থাকা এই লেকের সৃষ্টি ও ইতিহাস নিয়ে বেশ কিছু লোককথা প্রচলিত আছে।

বান্দরবানের রুমায় অবস্থিত বগালেক বা বগাকাইন লেকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি প্রাকৃতিকভাবে তৈরি। ভূতত্ত্ববিদদের মতে, প্রায় ২০০০ বছর আগে একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বা উল্কাপাতের ফলে সৃষ্ট একটি বিশাল গর্তে বৃষ্টির পানি জমে এই হ্রদের সৃষ্টি হয়। এর চার পাশে উঁচু পাহাড় এবং ঘন বন থাকায় এটি একটি স্বতন্ত্র ইকোসিস্টেম তৈরি করেছে। ভূতাত্ত্বিকদের মতে, সমুদ্রপৃষ্ঠ থেকে বগালেকের উচ্চতা প্রায় ১২৪৬ ফুট।

তবে স্থানীয়দের মতে, এর উচ্চতা প্রায় ২৪০০ ফুট হতে পারে। বগালেকের রহস্য শুধু এর উচ্চতায় সীমাবদ্ধ নয়, বরং এর গভীরতা এবং পানির রং পরিবর্তনের পেছনেও নানা লোককথা প্রচলিত আছে। এই লেক সম্পর্কে সবচেয়ে প্রচলিত গল্প হলো, এক সময় বান্দরবানে একটি চোঙাকৃতির পাহাড় ছিল। পাহাড়ের পাদদেশে বাস করত ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরাসহ আরও কিছু উপজাতি। হঠাৎ করে গ্রামের গবাদিপশু এমনকি শিশুরাও উধাও হতে থাকে। দুশ্চিন্তায় পড়েন গ্রামবাসী।

পরে গ্রামবাসী দেখতে পায়, পশুসহ শিশুদের সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে ওই চোঙা আকৃতির পাহাড়ে। এরপর গ্রামবাসী পাহাড়ের মাথায় উঠে দেখে যে পাহাড়টির পাদদেশে বসে আছে বিশাল এক ড্রাগন। স্থানীয়রা তাকে হত্যা করলে তার দেহাবশেষ একটি গর্তে পরিণত হয় এবং সেখান থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে থাকে। একসময় সেই গর্তে পানি জমে বর্তমানের বগালেকে পরিণত হয়। এই লোককথা থেকেই এর নামকরণ ‘বগালেক’ হয়েছে বলে অনেকে মনে করেন।

আরও কথিত আছে যে, বগালেকটি ছিল একটি সমৃদ্ধ ম্রো গ্রাম। গ্রামের পাশে একটি সুড়ঙ্গে বড় আকারের সাপ থাকত। একদিন ওই সাপ গ্রামবাসী ধরে খেয়ে ফেলে। সাপ খাওয়ায় নাগরাজার প্রতিশোধের বসে গ্রামবাসীসহ গ্রামটি দেবে গিয়ে বগালেকের সৃষ্টি হয়। এখনো অনেক বম, ম্রোর বিশ্বাস হ্রদের গভীরে থাকা নাগরাজ লেজ নাড়ালে হ্রদের পানি ঘোলাটে হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, বগালেকের পানি অত্যন্ত সুপেয় এবং লেকের জলে প্রচুর শ্যাওলা, শালুক, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদ এবং প্রচুর মাছও রয়েছে। এই লেকের তিন দিকই পাহাড়বেষ্টিত। এর গভীরতা হচ্ছে ৩৮ মিটার (১২৫ ফুট)। এটি সম্পূর্ণ আবদ্ধ একটি লেক। এখান থেকে পানি বের হতে পারে না, আবার কোনো পানি ঢুকতেও পারে না। এর আশপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই। তবে হ্রদ যে উচ্চতায় অবস্থিত তা থেকে ১৫৩ মিটার নিচে একটি ছোট ঝরনা আছে। যা বগাছড়া নামে পরিচিত।

বগালেকের সবচেয়ে উল্লেখযোগ্য রহস্য হলো পানির রং বদলানো। অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে এই লেকের পানির রং বদলে যায়। কখনো ঘোলাটে, কখনো নীল, আবার কখনো সবুজ দেখায়। এর কারণ হলো হ্রদের তলদেশে থাকা উষ্ণ পস্রবন এবং বিভিন্ন খনিজের উপস্থিতি। এই প্রাকৃতিক কারণে সৃষ্ট লেকটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিসাবে পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের ধারণা, এই হ্রদের আশপাশে দেবতারা বাস করেন। এজন্য তারা অনেকেই আবার পূজাও করেন।

রহস্যময় উপকথা এবং অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বগালেক বা বগাকাইন লেককে দেশের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে পরিণত করেছে। ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের জন্য দেশের সবচেয়ে পরিচিত একটি স্থান জনপ্রিয়তা লাভ করেছে লেকটি। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বগালেক বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। যান্ত্রিক জীবন ছেড়ে যারা পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে এসে নিরিবিলি কিছুটা সময় কাটাতে চায় তাদের জন্য এই লেকটি। তবে অবশ্যই দিকনির্দেশনা মেনে গাইডকে সঙ্গে নিয়ে আসবেন।

যেভাবে যাওয়া যাবে

বগালেকে যাওয়ার জন্য কয়েকটি ধাপে ভ্রমণ করতে হয়। কারণ এটি একটি দুর্গম পাহাড়ি এলাকা। প্রথমে দেশের যে কোনো স্থান থেকে বান্দরবান জেলা শহরে যেতে হবে। তারপর বান্দরবান শহর থেকে রুমা বাজারে যেতে হবে। লোকাল বাস, অথবা চান্দের গাড়ি (জিপ) ভাড়া করে যাওয়া যেতে পারে। তবে অবশ্যই রুমা বাজার থেকে নিবন্ধিত গাইড নিয়ে যেতে হবে এবং এটি বাধ্যতামূলক।

এছাড়া বগালেক যেতে হলে কিছু সতর্কতাও মানতে হবে। বর্ষাকালে রাস্তা খারাপ থাকলে গাড়ি সরাসরি বগালেক পর্যন্ত যেতে পারে না। সেক্ষেত্রে গাড়ির রাস্তা শেষ হওয়ার পর আপনাকে হেঁটে বগালেক যেতে হতে পারে, যা প্রায় ৬ ঘণ্টার ট্রেকিং। শুকনো মৌসুমে গাড়ি সরাসরি বগালেক পর্যন্ত যেতে পারে।

বগালেকে বিদ্যুৎ নেই, তাই মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে হবে। রবি এবং টেলিটক ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক নেই। নিরাপত্তার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের একটি অনুলিপি সঙ্গে রাখুন। রাতে থাকার জন্য বগালেকে বেশ কিছু কটেজ বা রিসোর্ট আছে। চাইলে সেখানে থাকা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী