ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু কাতারে মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসল ইরান এবং আমেরিকা!

হৃদ্‌যন্ত্র ভাল রাখতে সাহায্য করবে সকালের ৫ অভ্যাস

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৮:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৮:৫৭:০৯ অপরাহ্ন
হৃদ্‌যন্ত্র ভাল রাখতে সাহায্য করবে সকালের ৫ অভ্যাস প্রতিকী ছবি
সারাদিন ভাল থাকার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক ঘণ্টা কয়েক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় ব্যস্ততা। ফলে প্রাতরাশে কেউ কেউ ফাঁকি দেন। কেউ সকালে ঘুম থেক উঠেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান। কেউ আবার অফিসের কাজ নিয়ে টেনশন করেন। এই ধরনের বিভিন্ন অভ্যাস শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। বিশেষ করে কখনও কখনও তা হার্টের স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে পারে।

সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন রুটিনে কয়েকটি পরিবর্তন করতে পারলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভাল থাকতে পারে।

১) শ্বাস-প্রশ্বাস: সকালে ঘুম থেকে ওঠার পর ৫ থেকে ১০ মিনিট ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়া উচিত। নাক দিয়ে শ্বাসবায়ু নিয়ে তার পর ধীরে ধীরে তা মুখ দিয়ে ছাড়া উচিত। তার ফলে উদ্বেগ কমে। পাশাপাশি এই অভ্যাসের ফলে হৃৎপিণ্ডের উপরে কোনও চাপ না তৈরি করেই শরীর চনমনে হয়ে ওঠে।

২) জলের ভারসাম্য: সারা রাত ঘুমোনোর পর শরীরে জলশূন্যতা তৈরি হয়। তার ফলে হৃৎপিণ্ডকে অনেক বেশি কাজ করতে হয়। সকালে খালি পেটে এক থেকে দু’গ্লাস জল পান করতে পারলে দেহ সহজে তার নিয়মমাফিক কাজ শুরু করতে পারে। জল হজম সক্রান্ত জটিলতা ছাড়াও ক্লান্তি দূর করতে সাহায্য করে।

৩) প্রাতরাশ: পুষ্টিবিদদের মতে, হার্টের স্বাস্থ্য বজায় রাখতে প্রাতরাশ বাদ দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে কয়েকটি খাবার ডায়েটে রাখলে উপকার পাওয়া যেতে পারে। তার মধ্যে ওট্‌স, ডিম, জলে ভেজানো বাদাম অন্যতম। তবে হার্টের রোগীদের ক্ষেত্রে প্রাতরাশে শর্করা মেশানো কর্নফ্লেক্স, ভাজাভুজি বা প্রক্রিয়াজাত খাবার রাখা উচিত নয়।

৪) শরীরচর্চা: চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরচর্চা হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের পক্ষে ভাল। আর সকালে ঘুম থেকে উঠে অন্তত ১৫ থেকে ২০ মিনিট শরীরচর্চা করতে পারলে উপকার পাওয়া যেতে পারে। তার জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই। অল্প সময় হাঁটা বা যোগাভ্যাস করলেও উপকার পাওয়া যায়।

৫) সূর্যালোক: শরীরের জন্য সূর্যালোক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়েই সারা দিন ঘরের মধ্যে থাকার কারণে দেহ প্রয়োজনীয় সূর্যালোক পায় না। দেহের অভ্যন্তরীণ ‘ঘড়ি’টিকে সচল রাখতে সকালে সূর্যালোকের মধ্যে ১০ মিনিট থাকা উচিত। তার ফলে দেহের ভিটামিন ডি তৈরি হবে। সকালে সূর্যালোকে দাঁড়িয়ে থাকলে মানসিক উদ্বেগ এবং ক্লান্তিও অনেকাংশে কমতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ