ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

জলাতঙ্ক টিকার হাহাকার ফুলবাড়ীতে টিকা না পেয়ে আতঙ্কে রোগীরা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:২০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:২০:০৭ অপরাহ্ন
জলাতঙ্ক টিকার হাহাকার ফুলবাড়ীতে টিকা না পেয়ে আতঙ্কে রোগীরা জলাতঙ্ক টিকার হাহাকার ফুলবাড়ীতে টিকা না পেয়ে আতঙ্কে রোগীরা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী টিকার চরম সংকটে ভুগছেন সাধারণ মানুষ। প্রতিদিন বহু রোগী টিকার আশায় হাসপাতালে আসলেও ফিরে যাচ্ছেন খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে গুনছেন চড়া দাম, কেউ আবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কবে মিলবে জীবনরক্ষাকারী সেই কাক্সিক্ষত ইনজেকশন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ জন রোগী জলাতঙ্কের টিকা নিতে আসেন। কিন্তু গত কয়েক মাস ধরেই সরকারি টিকা নেই। ফলে চিকিৎসকেরা শুধু ব্যবস্থাপত্র দিয়ে বিদায় জানাতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন রোগী ও তাদের স্বজনরা। কারও মুখে বিড়াল কামড়ের ভয়, কারও চোখে কুকুরের কামড়ের আতঙ্ক। কিন্তু টিকা নেই। এটাই সবচেয়ে বড় বাস্তবতা।

ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মেহেজাবিন আক্তার বলেন, “গত সপ্তাহে বিড়াল কামড়ায়। হাসপাতালে এসে জানতে পারি টিকা নেই। পরে বাইরে থেকে ৬০০ টাকায় প্রথম ডোজ, ৭০০ টাকায় দ্বিতীয় ডোজ কিনে দিতে হয়েছে। প্রতিদিনের খরচ সামলে এমন ব্যয় মেটানো আমাদের পরিবারের জন্য ভীষণ কষ্টকর।”

দিনমজুর রুবেল ইসলাম কাঁপা গলায় বলেন, “কুকুর কামড়ে ডান পায়ে গভীর ক্ষত হয়েছে। ডাক্তার টিকার ব্যবস্থাপত্র দিয়েছেন, কিন্তু ওষুধের দোকানে দাম ৬৫০ টাকা। এই টাকা জোগাড় করতে পারছি না। এখন কী করব বুঝতে পারছি না।”

চিকিৎসকেরা বলছেন, জলাতঙ্ক প্রতিরোধে নির্ধারিত সময়মতো সব ডোজ নেওয়া অত্যন্ত জরুরি। একটিও বাদ পড়লে পুরো কোর্সটাই কার্যকারিতা হারাতে পারে, এমনকি জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, ২০২৪ সালের এপ্রিল ও ডিসেম্বর মাসে যথাক্রমে ১০০ এবং ৩৪০ ডোজ টিকা বরাদ্দ পাওয়া যায়। সেই টিকা দিয়ে একত্রে প্রায় ১ হাজার ৬৬০ জন রোগীকে সেবা দেওয়া হয়। তবে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত একটিও টিকা আসেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. সেলিনা আক্তার বলেন, “প্রতিদিন রোগীরা টিকার জন্য আসছেন। আমরা শুধু ব্যবস্থাপত্র দিতে পারছি। এই পরিস্থিতি খুবই কষ্টদায়ক, কারণ রোগীদের ফিরিয়ে দেওয়া আমাদের জন্যও মানসিক চাপের।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, “প্রতিমাসে অন্তত ৪০০ ডোজ টিকার চাহিদা রয়েছে। অথচ সরবরাহ আসে হাতে গোনা কিছু, কখনো আসে না। চলতি বছর এখনো এক ডোজ টিকাও আমরা পাইনি।”

এই সংকট দ্রুত না কাটলে স্থানীয় জনগণের মাঝে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জলাতঙ্ক প্রতিরোধে সরকারি টিকা সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি