ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

টলিউডে ফের যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:১৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:১৫:০৭ অপরাহ্ন
টলিউডে ফের যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর টলিউডে ফের যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর
টলিউডে আবারও যৌন হেনস্থার অভিযোগ উঠল। অভিনয় জগতে সুযোগ দেওয়ার নামে এক মহিলাকে যৌন হয়রানির অভিযোগে পরিচালক রাজর্ষি দে এবং প্রযোজক এসএস উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকায়।

সোমবার (১৮ আগস্ট), এক মহিলা কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান যে, ২০২৩ সালের আগস্ট মাসে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি তাকে যৌনভাবে হেনস্থা করেন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন। দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে তিনি এতদিন বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি বলে জানিয়েছেন।

অভিযোগ পাওয়ার পরেই কসবা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে, যার কেস নম্বর ৩৮৩ এবং তারিখ ১৮.৮.২৫। এফআইআরে অভিযুক্ত হিসেবে পরিচালক রাজর্ষি দে এবং প্রযোজক এসএস উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে পরিচালক রাজর্ষি দে-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "এখনও পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই এই বিষয়ে আমার কিছুই বলার নেই।"

এই ঘটনা প্রকাশ্যে আসতেই টলিউড জগতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। কসবা থানার পুলিশ জানিয়েছে যে, তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগেও পরিচালক রাজর্ষিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একটি বেসরকারি চ্যানেলের ভুয়ো নথি, স্ট্যাম্প এবং লোগো ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

এছাড়াও, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির নামে টাকা তোলা এবং অভিনেত্রী নুসরত জাহানের সই নকল করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে, যা প্রযোজক অরিন্দম ঘোষ এনেছিলেন। সেই সময় রাজর্ষি দে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন যে, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং তিনি ষড়যন্ত্রের শিকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি