ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

প্রেমিকার স্বামীকে সরিয়ে প্রতিশোধ !

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:০৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:০৭:২২ অপরাহ্ন
প্রেমিকার স্বামীকে সরিয়ে প্রতিশোধ ! প্রেমিকার স্বামীকে সরিয়ে প্রতিশোধ !
মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই মামলার তদন্তভার গ্রহণ করার পরেই ঘটনার মোড় ঘুরে যায়। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পেরেছেন, নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে প্রেম, প্রতিহিংসা এবং খুনের চেষ্টার এক জটিল জাল। মঙ্গলবার এই ঘটনায় এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত ও প্রাথমিক তদন্ত
রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে গুরুতর আহত হন ২৫ বছর বয়সী সচ্চিদানন্দ মিশ্র নামে এক যুবক। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবকের হাতে থাকা একটি ব্যাগ থেকেই বিস্ফোরণটি ঘটে।

খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং বারাসত পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। সোমবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেমের সম্পর্কের জেরেই কি এই ঘটনা?
তদন্তে নেমে এসটিএফ জানতে পারে, আটক মহিলার সঙ্গে মৃত সচ্চিদানন্দের ইনস্টাগ্রামে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও মহিলা জেরায় দাবি করেছেন, গত ছয় মাস ধরে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। পুলিশের অনুমান, প্রেমিকার স্বামীকে নিশানা করতেই সচ্চিদানন্দ বোমা নিয়ে এসেছিল। তবে মূল লক্ষ্যে আঘাত হানার আগেই কোনোভাবে বোমা ফেটে তার মৃত্যু হয়।

বোমা তৈরি এবং পরিকল্পনা
পুলিশের একটি সূত্র অনুযায়ী, সচ্চিদানন্দ ইউটিউব দেখে নিজেই এই বিস্ফোরক তৈরি করেছিল। আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ওই যুবক হরিয়ানার একটি কাঁচ কারখানায় কাজ করত। পুলিশের ধারনা, সে হরিয়ানা থেকেই বিস্ফোরকের সরঞ্জাম জোগাড় করে রাজ্যে আনে এবং এখানে বাকিটা অ্যাসেম্বেল করে। তার মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও সচ্চিদানন্দ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে মধ্যমগ্রামে এসেছিল। মৃত যুবকের বাবা ছেলের দেহ ময়নাতদন্তের পর নিয়ে যাওয়ার জন্য রাজ্যে এসেছেন। ঘটনার তদন্ত চলছে এবং এর পিছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে এসটিএফ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী