ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, নয়া সুর ট্রাম্পের জামালপুরে মারধরের পর স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা আমেরিকা-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’! ‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ গ্রেফতার ৩ নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ নগরীতে পথভ্রষ্ট দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলেন পুলিশ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন

মালাইকা অরোরাকে 'বুড়ি' বলে ব্যঙ্গ, হতাশ অভিনেত্রী

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৬:৫১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৬:৫১:৪৮ অপরাহ্ন
মালাইকা অরোরাকে 'বুড়ি' বলে ব্যঙ্গ, হতাশ অভিনেত্রী মালাইকা অরোরাকে 'বুড়ি' বলে ব্যঙ্গ, হতাশ অভিনেত্রী
জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি সামাজিক মাধ্যমে বয়স নিয়ে ব্যঙ্গ ও কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন। তাঁকে 'বুড়ি' বলে কটাক্ষ করা হয়েছে, যা তাঁকে মানসিকভাবে হতাশ করেছে বলে তিনি জানিয়েছেন। 

এক সাক্ষাৎকারে মালাইকা প্রকাশ করেন যে, এই ধরনের মন্তব্য তাঁর ওপর প্রভাব ফেলে। তিনি বলেন, "অনেকেই আমাকে 'বুড়ি' বলে! কাউকে এই সব কথা কী ভাবে বলা যায়? মাঝেমধ্যে এই সব শুনলে খারাপ লাগে ঠিকই। এদের মধ্যে বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।

মালাইকা আরও বলেন যে বাইরে থেকে তাঁকে সব সময় হাসিখুশি দেখালেও, কথায় তিনিও আঘাত পান। তবে এই নেতিবাচকতাকে তিনি শক্তিতে পরিণত করার চেষ্টা করেন। নিন্দুকদের উদ্দেশে তাঁর বার্তা, "আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন। আমার তাতে কোনও অসুবিধা নেই।  তিনি মনে করেন, কিছু মানুষের কাজই হলো ভুলত্রুটি খুঁজে বের করে সমালোচনা করা, তাই তাঁদের কথায় কান না দিয়ে নিজের ইচ্ছেমতো বাঁচা উচিত। 

এই কঠিন সময়ে মালাইকার পাশে দাঁড়িয়েছেন তাঁর ছেলে আরহান খান।

মালাইকা জানান, "আমার ছেলে আমার অন্যতম ভরসা। ও সব সময় বোঝায়, 'কে কী বলছে, তাতে কীই বা এসে গেল! তুমি কেন মন খারাপ করছ? ছেলের এই ধরনের কথায় তিনি মানসিক জোর পান এবং সমস্ত নেতিবাচকতা দূরে সরিয়ে এগিয়ে যান।

নিজের রিয়েলিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা'-তেও তিনি এই বিষয়ে মুখ খুলেছিলেন। সেখানে তিনি বয়স নিয়ে কটাক্ষ এবং অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব দেন। মালাইকা স্পষ্ট জানান যে, বয়স কেবল একটি সংখ্যা এবং তিনি নিজের জীবন নিজের শর্তে বাঁচতে চান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ