ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

চট্টগ্রামে গণধর্ষণ ও ধর্ষণ মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৩:২৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৩:২৬:০৯ অপরাহ্ন
চট্টগ্রামে গণধর্ষণ ও ধর্ষণ মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রামে গণধর্ষণ ও ধর্ষণ মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এবং বন্দর থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ ও ধর্ষণ মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার ( ১৮ আগস্ট) চট্টগ্রাম ও ঢাকা মহানগরীদে পৃথক দুই িস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, সোমবার দুপুর সোয়া ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে, চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সোহেল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা খুইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে ধষক মোঃ সোহেলকে গ্রেফতার করে। সোহেল রাউজান থানার দলইনগর এলাকার আব্বাস আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের আরেকটি দল কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ২নং এজাহারনামীয় আসামি মোঃ লিটনকে (৪৭) গ্রেপ্তার করা হয়। লিটন রাউজানের চিকদাইর এলাকার মৃত মুছার ছেলে।

অপর এক অভিযানে, র‍্যাব-৭ ঢাকা মহানগরীর শাহ আলী থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার ১৮ আগস্ট পৌনে ৩টায় বন্দর থানাধীন মুন্সীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে করে। গ্রেপ্তার জামাল ভোলা সদর থানার পাতাভেদুরিয়া গ্রামের মিলন হাওলাদারের ছেলে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৭।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার