ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু

নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৩:১৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৩:১৮:২৪ অপরাহ্ন
নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ ছবি: সংগৃহীত
আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

তিনি বলেন, আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি। আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

এরআগে নির্বাচন কমিশন ভবনে প্রধান  নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।

বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, পরিকল্পনা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার হয়।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে ইইউ প্রতিনিধিরা। এর আগে, কয়েক বার সিইসির সাথে বৈঠক করেছে ইইউ। একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় বলে জানান প্রতিনিধিরা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭