ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী আটক

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০২:৪৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০২:৪৩:২৪ অপরাহ্ন
রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী আটক রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী আটক
নওগাঁর রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী (৫৫) কে আটক করেছে থানা পুলিশ। আটক মান্নান মুহুরী উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত-আলী হোসেনের ছেলে। তিনি রাণীনগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের একজন দলিল লেখক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান, উপজেলা আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মান্নান মুহুরী একজন আ’লীগের অন্যতম দোসর। তিনি সাবেক এমপি ইসরাফিলের সময় দখলবাজি, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তিনি সাবেক এমপি ইসরাফিলের অন্যতম একজন সহযোগীও ছিলেন। গত বছরের ৫আগস্টের পর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের মূল হোতা ছিলেন এই মান্নান মুহুরী।

তিনি রাজনৈতিক মামলার অন্যতম একজন আসামী। তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তি বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপন থাকা অবস্থায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আটককৃত মান্নান মুহুরীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রায়হান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা