ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

তামাক কোম্পানির সঙ্গে বৈঠক না করার জন্য পেশাজীবী সংগঠনগুলোর আহ্বান

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০২:২৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০২:২৭:৫২ পূর্বাহ্ন
তামাক কোম্পানির সঙ্গে বৈঠক না করার জন্য পেশাজীবী সংগঠনগুলোর আহ্বান তামাক কোম্পানির সঙ্গে বৈঠক না করার জন্য পেশাজীবী সংগঠনগুলোর আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং তামাক কোম্পানির মতামত গ্রহণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

সংগঠনগুলোর নেতারা বলেছেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের ক্ষেত্রে তামাক কোম্পানির মতামত নেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিকেল ৫.৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।

ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাকজনিত রোগে বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ অকালে মারা যান। তিনি আরও বলেন, তামাক কোম্পানিগুলো প্রস্তাবিত সংশোধনী পাস হলে সরকারের রাজস্ব বিপুল পরিমাণে কমে যাবে বলে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তা সঠিক নয়। বাস্তবে, ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং ২০১৩ সালে তা সংশোধনের পর গত ১৮ বছরে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় সাড়ে ১২ গুণ বেড়েছে, এবং একই সাথে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে তামাকের ব্যবহার ১৮ শতাংশ হ্রাস পেয়েছে।

বর্তমানে ৯ জন উপদেষ্টা ও ৩ জন সচিবের সমন্বয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদ আইনের খসড়াটি পর্যালোচনা করছে। এমন পরিস্থিতিতে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্তকে হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন পেশাজীবী নেতারা। তারা বলেছেন, এফসিটিসি'র আর্টিকেল ৫.৩ জনস্বাস্থ্য সুরক্ষার একটি রক্ষাকবচ, যা তামাক কোম্পানির প্রভাবমুক্ত নীতিনির্ধারণী ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে। বক্তারা আরও বলেন, যারা দেশের শিশুদের মৃত্যুর জন্য দায়ী, তাদের সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে কোনো আলোচনা হতে পারে না।

বক্তারা অভিযোগ করেন যে, বাংলাদেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ একটি বড় চ্যালেঞ্জ। তারা মিথ্যা তথ্য প্রচার, লবিং এবং প্রভাব বিস্তারের মাধ্যমে আইনকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতার-উজ-জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শহিদুল আলম গেস্ট অব অনার হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা, বাংলাদেশ গ্রোসারি বিজনেস অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার