ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

চট্টগ্রামে হত্যাচেষ্টা ও যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০২:২০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০২:২০:০৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে হত্যাচেষ্টা ও যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার চট্টগ্রামে হত্যাচেষ্টা ও যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার
চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যাচেষ্টা ও যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও ডবলমুরিং থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালনা করা হয়।

সোমবার বিকালে র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার একটি হত্যাচেষ্টা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আজগর (৪৫) বায়েজীদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল রবিবার দুপুর ২টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আজগরের বাবার নাম আব্দুর রাজ্জাক এবং তিনি রাজস্থলী থানার হাজীপাড়ার বাসিন্দা।

অন্য একটি অভিযানে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার একটি যৌতুক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়।

র‍্যাব গোপন সূত্রে জানতে পারে, জাহাঙ্গীর চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে ডবলমুরিং থানার মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীরের বাবার নাম ফজলুল হক এবং তিনি হাজীগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ