ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার -১

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০২:০৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০২:০৫:৫১ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার -১ নওগাঁর মান্দায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার -১
নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫ বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল এবং দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৮ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ আলম ইসলাম (৩২)। সে উত্তর শ্রীরামপুর গ্রামের মোঃ আলাউদ্দিন মন্ডলের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আলম ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল, ৪টি দেশীয় অস্ত্র (রামদা) এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলম ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিক্রি করে আসছিল। সে এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি