ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১৮:৫৩ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ
সারাদেশের ন্যায় রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।

সোমবার ১৮ আগস্ট মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নানা কমসূচি বাস্তবায়ন করেছে।

এ উপলক্ষ্যে সকাল ১০টায় কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল সোয়া দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়েছে।

সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। পরে পিটিআই অডিটোরিয়ামে উদ্বোধনীআলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাবিবুর রহমান বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদের সংরক্ষণ, ব্যবহার এবং উদ্বৃত্ত মাছ সঠিকভাবে রপ্তানি করা আমাদের দায়িত্ব। বিদেশে যখন আমরা কোনো পণ্য রপ্তানি করি তখন কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। যেকোনো রপ্তানিকৃত পণ্যের গুণগতমান ঠিক না থাকলে পণ্যের চাহিদা কমে যাবে, তাই পণ্যের সঠিক মান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এর জন্য মাছের যে রোগ আছে তা আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাবে পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমরা সুনীল অর্থনীতিতে অনেক পিছিয়ে আছি। সামুদ্রিক মাছ যদি আরও বেশি আহরণ করতে পারি তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

বিদেশিরা কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, ওরা পছন্দ করে সামুদ্রিক মাছ, প্রক্রিয়াজাতকৃত ও হিমায়িত মাছ। কাজেই কাঁটাওয়ালা রুই-কাতলা মাছ প্রক্রিয়াজাতকরণ না করে রপ্তানি করলে খুব একটা লাভ হবে না। এ প্রযুক্তি আমাদের দেশে যত দ্রæত আসবে তত তাড়াতাড়ি আমাদের চাষিরা উপকৃত হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, মৎস্যের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. মনিরুজ্জামান ও মো. আব্দুল ওয়াহেদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী, খামার মালিক, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের পক্ষ থেকে মৎস্যখাতের উন্নয়নে বিভিন্ন দাবি পেশ করা হয়।

অনুষ্ঠান শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক