ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দিলেন, আরএমপি পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১৩:৩৪ অপরাহ্ন
পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দিলেন, আরএমপি পুলিশ কমিশনার পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দিলেন, আরএমপি পুলিশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার, মোহাম্মদ আবু সুফিয়ান, আরএমপি পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৩ তুলে দিয়েছেন। 

সোমবার (১৮ আগস্ট) বিকালে আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কমিশনার কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও আর্থিক সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৪০ জন শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী এবং ২ জন এইচএসসি পরীক্ষার্থী, যারা সকলেই সকল বিষয়ে এ প্লাস পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু আফিয়ান মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, "বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত।" তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, ভাষাজ্ঞান বৃদ্ধি এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার আহ্বান জানান। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন এবং বাবা-মাকে সম্মান করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে প্রতি বছর পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও জীবনে সাফল্য অর্জনে উৎসাহিত করতে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ