ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

মহানগরীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১০:৫২ অপরাহ্ন
মহানগরীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৪ মহানগরীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৪
রাজশাহী মহানগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, অ্যালকোহল এবং চোলাই মদ-সহ চারজনকে উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৭ আগস্ট) রাতে কাটাখালী ও পবা থানা অঞ্চলে অভিযান চালিয়ে তাদের মাদক-সহ গ্রেফতার করা হয়। 

সোমবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কাটাখালী থানার বটতলা মোড়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মোঃ নাজিম মামুন ওরফে আরহাম (২৮) এবং মোঃ নিশান গাইনকে (৩১) আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাজিম গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার এবং নিশান চাঁদপুর জেলার সদর থানার রালদিয়া গ্রামের বাসিন্দা।

একই দিনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পবা থানার পুলিশ পশ্চিম পুঠিয়াপাড়ার একটি হোমিওপ্যাথিক দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১৪৪ বোতল অ্যালকোহলসহ মোঃ আঃ মান্নানকে (৩৭) গ্রেফতার করা হয়। মান্নান রাজশাহীর মোহনপুর থানার খয়রা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে পবা থানার বাগধানী এলাকায় বসবাস করছিলেন।

অপর একটি অভিযানে, রাজপাড়া থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৭ লক্ষ ২৯ হাজার ৯৯২ টাকাসহ মোসাঃ বুলবুলি (৫৪) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা