ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

যৌন নিপীড়নে অভিযুক্ত রাবি শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:০৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:০৪:৩৬ অপরাহ্ন
যৌন নিপীড়নে অভিযুক্ত রাবি শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন ছবি: সংগৃহীত
যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা। নির্যাতনকারীরা যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান, বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারসহ ১১ দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাফিসা নাওয়াল নেহা বলেন, নারী শিক্ষার্থীরা যদি বিভাগের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে সে আর কোথায় নিরাপদ থাকবে? আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে।

বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা তাদের পরিবারের মতো নিরাপদে থাকতে পারবে। যৌন নিপীড়নকারী শিক্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য আজ আমরা এখানে এসেছি। আমরা যখন রাজপথে দাঁড়িয়েছি তখন দাবি আদায় না করে রাজপথ ছেড়ে যাবো না। ওই শিক্ষকের শাস্তি হলে অন্যরা সাবধান হবে বলে আশা করি।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. পাপিয়া সুলতানা বলেন, আজ আমি শিক্ষক হিসেবে লজ্জিত। এ ঘটনা আমাদের শিক্ষক সমাজের জন্য কাম্য নয়। আমার শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। আমিও একজন নারী শিক্ষিকা, তারও আগে আমি একজন মা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও যেকোনো যৌক্তিক বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, আমাদের স্টুডেন্ট কাউন্সিলিং কমিটি আছে। এই বিষয়টা আমাদের কাছে অভিযোগ আসায় তাৎক্ষণিকভাবে আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটি তদন্ত করে এটি প্রমাণিত হয়েছে যে এই শিক্ষক সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অ্যাকাডেমিক ক্রাইমের সঙ্গে জড়িত। অনতিবিলম্বে আমরা তার সর্বস্ব শাস্তি কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক